ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সরকারের জবাবদিহি নিশ্চিতে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুনত্ব আনতে এবং সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ‘ছায়া মন্ত্রিসভা’ (শ্যাডো কেবিনেট) গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির একটি বিশেষজ্ঞ দল বর্তমানে এই মন্ত্রিসভার রূপরেখা তৈরিতে কাজ করছে। এতে দল থেকে নির্বাচিত সংসদ সদস্য, জ্যেষ্ঠ নেতা এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, মন্ত্রণালয়ভিত্তিক এই ছায়া মন্ত্রিসভা চূড়ান্ত করতে আরও এক থেকে দুই মাস সময় লাগতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির আমিরকে প্রধানমন্ত্রী করে একটি ভুয়া তালিকা ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি সতর্ক করে বলেন, ওই তালিকার সাথে দলের কোনো সম্পর্ক নেই। যথাযথ প্রক্রিয়া শেষে অনুমোদিত তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এর আগে দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজনীতিতে সৃজনশীল নেতৃত্ব গড়ে তুলতে এবং সংসদের ভেতরে-বাইরে গঠনমূলক বিতর্কের পরিবেশ সৃষ্টি করতে এই ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মূলত সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব দেওয়ার জন্য একটি ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করবে এই শ্যাডো কেবিনেট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ: ময়মনসিংহ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সরকারের জবাবদিহি নিশ্চিতে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী

আপডেট সময় : ১০:৪৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬