ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নিয়ামতপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জমসের আলী (১৮) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ভাবিচা ইউনিয়নের চক দেউলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জমসের ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং মান্দা মমিন শাহানা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, জমসের আলী দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং একাকিত্ব পছন্দ করতেন। বৃহস্পতিবার রাতে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে স্বজনরা ঘরের দরজা ভেঙে ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে শরিফুলের রাজকীয় প্রত্যাবর্তন: তপ্ত গরমে কিউইদের নাভিশ্বাস

নিয়ামতপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬