ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাশেদ প্রধানের বাসায় হামলার নিন্দা জানিয়ে জামায়াতের বিবৃতি

রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসভবনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান। তিনি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই একদল উচ্ছৃঙ্খল লোক ‘মব সৃষ্টি’ করে এই হামলা চালিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এ ধরনের হামলা রাজনৈতিক সংস্কার ও পরমত সহিষ্ণুতার পরিপন্থী। রাশেদ প্রধানের কোনো বক্তব্যকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সংশ্লিষ্ট নেতার নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি তোলেন।

মিয়া গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, যেকোনো রাজনৈতিক মতপার্থক্যের সমাধান রাজনৈতিকভাবেই হওয়া উচিত। জনগণের মধ্যে ভীতি সঞ্চার করে কোনো প্রকার দুর্বৃত্তায়ন বাংলাদেশের মানুষ আর বরদাশত করবে না। বিবৃতিতে তিনি রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিবের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক পক্ষকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে শরিফুলের রাজকীয় প্রত্যাবর্তন: তপ্ত গরমে কিউইদের নাভিশ্বাস

রাশেদ প্রধানের বাসায় হামলার নিন্দা জানিয়ে জামায়াতের বিবৃতি

আপডেট সময় : ০৯:৫৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬