ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ প্যাকেজ ও সুবিধার ঘোষণা ভারতের পিআইএমএস হাসপাতালের

ভারতের রাজস্থানের উদয়পুরে অবস্থিত পিআইএমএস মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা, স্বল্পমূল্যে আবাসন এবং বিশেষ প্রশিক্ষণের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালটির প্রতিনিধিদল এই তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের পরিচালক ডা. কামাল কিশোর বিষ্ণোই বলেন, বাংলাদেশি রোগীদের সুবিধার্থে তাদের হাসপাতালে সার্বক্ষণিক দোভাষীর ব্যবস্থা থাকবে। এতে রোগী ও স্বজনরা সহজেই চিকিৎসকদের সাথে তাদের সমস্যার কথা বিনিময় করতে পারবেন। এছাড়া অন্যান্য করপোরেট হাসপাতালের তুলনায় এখানে চিকিৎসা ব্যয় অনেক সাশ্রয়ী হবে বলেও তিনি নিশ্চিত করেন।

আবাসন সুবিধার বিষয়ে জানানো হয়, আর্থিক অসচ্ছল রোগীদের জন্য হাসপাতালের নিজস্ব হোস্টেলে নামমাত্র খরচে থাকার ব্যবস্থা থাকবে। পাশাপাশি আশেপাশের হোটেলগুলোর সাথেও বিশেষ চুক্তি করা হয়েছে যাতে বাংলাদেশি রোগীর স্বজনরা বড় ধরনের ছাড় পান। চিকিৎসার পাশাপাশি বাংলাদেশি চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনিশিয়ানদের জন্য উচ্চতর ফেলোশিপ ও প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

জিডাবলইউএস মেডিকেল ট্যুরিজম সার্ভিসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের অনকোলজি বিভাগের পরিচালক ডা. কুরেশ বাম্বোরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, প্রতিবেশী দেশের মানুষের কাছে আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য এই হাসপাতালে কর্মসংস্থানের সুযোগ রাখা হবে বলেও জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাঙ্কার্স ক্লাব ক্রিকেট: রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে এনআরবিসি ও সিটি ব্যাংক

বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ প্যাকেজ ও সুবিধার ঘোষণা ভারতের পিআইএমএস হাসপাতালের

আপডেট সময় : ০৮:৪৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬