ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শ্রীপুরে শীতলক্ষ্যায় গোসলে নেমে ২ স্কুলছাত্রীর সলিল সমাধি, একজনের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন দুই স্কুলছাত্রী। শুক্রবার দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মেরিনা আবাসিক প্রকল্প সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সুবর্ণা আক্তার (১৭) ও নিখোঁজ মার্জিয়া আক্তার মিম (১৭) দুজনেই স্থানীয় গোসিঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বান্ধবীরা মিলে নদীতে গোসল করতে নামলে হঠাৎ সুবর্ণা ও মিম গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সুবর্ণার মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও মিম এখনো নিখোঁজ রয়েছে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

নিহত সুবর্ণা খোজেখানী গ্রামের শ্যামল মোড়লের মেয়ে এবং নিখোঁজ মিম একই গ্রামের মিলন মিয়ার মেয়ে। শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে নিখোঁজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাঙ্কার্স ক্লাব ক্রিকেট: রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে এনআরবিসি ও সিটি ব্যাংক

শ্রীপুরে শীতলক্ষ্যায় গোসলে নেমে ২ স্কুলছাত্রীর সলিল সমাধি, একজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬