নাটোরের সিংড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের দুই ছেলে তামিম (১২) ও ফাহিম (১৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম ও ফাহিম তাদের মায়ের সাথে বড় আদিমপুর গ্রামে নানাবাড়িতে থাকতো। দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টার দিকে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখা যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শিশুদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























