ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করল জামায়াত, মনোনয়ন পেলেন ৭ নেত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনার পর প্রাথমিকভাবে সাতজন নেত্রীকে নির্বাচনের জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। এরই মধ্যে তাদের প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম এবং অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নিসহ আরও চারজন। আগামী সোমবার নির্ধারিত সময়ের মধ্যে তাদের মনোনয়ন ফরম জমা দেওয়ার কথা রয়েছে। ১১ দলীয় জোটের সমীকরণে জামায়াত ও তাদের শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টনের প্রক্রিয়াটিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক অস্ত্র না বানানোর ২০ বছরের প্রস্তাব ইরানের: দাবি ট্রাম্পের

সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করল জামায়াত, মনোনয়ন পেলেন ৭ নেত্রী

আপডেট সময় : ০১:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬