ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার সংস্কার ও নতুন রাষ্ট্রকাঠামো গড়ার লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি জোটের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, দেশের কোটি কোটি মানুষ দুর্নীতি, সন্ত্রাস ও একক ব্যক্তির কর্তৃত্ববাদ থেকে মুক্তি পেতে যে রায় দিয়েছিল, বর্তমান সরকার নানা অজুহাতে তা থেকে সরে আসার চেষ্টা করছে। জাতীয় সংসদে বিরোধী কণ্ঠরোধ করা হচ্ছে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অধ্যাদেশের প্রতি অবিচার করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশে তীব্র জ্বালানি সংকট থাকলেও সরকারের দায়িত্বশীলরা তা অস্বীকার করে জনগণের সাথে তামাশা করছেন। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং কৃষি কাজে সেচ ও মাড়াইয়ের জন্য প্রয়োজনীয় জ্বালানির অভাবে কৃষক দিশেহারা হয়ে পড়েছে।

দেশের স্বাস্থ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই নেতা। তিনি বলেন, সারা দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে এবং স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। অন্যদিকে, ব্যাংক খাতকে সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছে। গত দেড় মাসে ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে সাধারণ আমানতকারীদের ঝুঁকির মুখে ফেলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নতুন করে দখলদারিত্বের রাজনীতি শুরু হওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নামী প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে কোটি টাকা আত্মসাৎ: সিআইডির জালে প্রতারক চক্রের সদস্য

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬