যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান যদি কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তবে দেশটির ওপর আরও বিধ্বংসী হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, ইরান বর্তমানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তাদের সামনে এখন দুটি পথ খোলা—হয় ভবিষ্যতের জন্য সহযোগিতার পথ বেছে নেওয়া, নয়তো ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যাওয়া। তিনি আরও সতর্ক করে বলেন, ইরান যদি সংঘাতের পথ বেছে নেয়, তবে তারা অচিরেই দেখতে পাবে যে ইসরায়েল এখনো এমন অনেক লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি যেগুলো তাদের আগের আক্রান্ত স্থানগুলোর চেয়েও বেশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ।
ইসরায়েলি এই মন্ত্রী স্পষ্ট করে বলেন, পরবর্তী সিদ্ধান্তের দায়ভার সম্পূর্ণ ইরানের ওপরই বর্তাবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
রিপোর্টারের নাম 
























