ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আধুনিক অটোমেশন প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন নিয়ে বিশেষ কর্মশালা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) কৃষিতে আধুনিক স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ফসলের প্রজনন ত্বরান্বিত করা এবং বছরব্যাপী টেকসই উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘নিয়ন্ত্রিত পরিবেশে কৃষি গবেষণার মাধ্যমে দ্রুত প্রজনন ও উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক এই আয়োজনের মধ্য দিয়ে দেশে আধুনিক কৃষি গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালাটি হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক অটোমেশন ও নিয়ন্ত্রিত পরিবেশ ব্যবহার করে ফসলের ব্রিডিং সাইকেল কমিয়ে আনা সম্ভব, যা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ উপস্থিত ছিলেন। এছাড়া বারি, ব্রি, বিনাসহ দেশের শীর্ষস্থানীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্বনামধন্য বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে প্রকল্পের ভবিষ্যৎ লক্ষ্য ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্যের, আলোচনার উদ্যোগকে স্বাগত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আধুনিক অটোমেশন প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন নিয়ে বিশেষ কর্মশালা

আপডেট সময় : ০৮:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬