ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ইরানকে সহায়তাকারী জাহাজে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ অমান্য করে কোনো জাহাজ সহায়তার হাত বাড়ালে তাকে লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জেনারেল ড্যান কেইন ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন। তিনি জানান, ইরানের বন্দরে যাতায়াতকারী এবং ইরানি তেল বহনকারী সব জাহাজ এই অবরোধের আওতায় থাকবে।

জেনারেল কেইন স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া এই নৌ অবরোধ ইরানের বন্দরে আসা-যাওয়া করা সব ধরনের জলযানের জন্য প্রযোজ্য। কেউ যদি এই নির্দেশ অমান্য করে, তবে মার্কিন বাহিনী বলপ্রয়োগ করতে দ্বিধা করবে না। ইতোমধ্যে মার্কিন বাহিনী ১৩টি জাহাজকে বন্দরে ভিড়তে বাধা দিয়ে ফিরিয়ে দিয়েছে বলে দাবি করা হয়েছে।

নির্দেশনায় আরও জানানো হয়েছে যে, এই অবরোধ শুধুমাত্র ইরানের বন্দরের ক্ষেত্রে কার্যকর হবে, তবে হরমুজ প্রণালিতে কোনো প্রভাব ফেলবে না। বর্তমানে ১০ হাজারের বেশি নাবিক, মেরিন ও বিমানবাহিনীর সদস্য এই অবরোধ কার্যক্রম সফল করতে কাজ করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্যের, আলোচনার উদ্যোগকে স্বাগত

ইরানকে সহায়তাকারী জাহাজে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৮:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬