ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কোনো ‘বাবরি কাঠামো’ হতে দেওয়া হবে না: অমিত শাহ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কড়া বার্তা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এক জনসভায় তিনি সাফ জানিয়ে দেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের আদলে কোনো কাঠামো নির্মাণ করতে দেওয়া হবে না।

তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা হুমায়ুন কবিরের উদাহরণ টেনে অমিত শাহ অভিযোগ করেন, মুর্শিদাবাদে মসজিদ নির্মাণের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা বর্তমান সরকারের প্রচ্ছন্ন ইশারাতেই হচ্ছে। তিনি দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে এ ধরনের কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এ সময় তিনি বর্তমান রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেন।

অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হয়ে শাহ বলেন, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে অবৈধদের নাম বাদ দেওয়ার যে প্রক্রিয়া কমিশন শুরু করেছে, তাতে বাধা দেওয়া হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রয়োজনীয় জমি অধিগ্রহণের প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়া কৃষকদের সুবিধার্থে প্রতিটি ব্লকে কোল্ড স্টোরেজ নির্মাণের অঙ্গীকার করেন এই বিজেপি নেতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কোনো ‘বাবরি কাঠামো’ হতে দেওয়া হবে না: অমিত শাহ

আপডেট সময় : ০৭:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬