পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর অত্যন্ত ব্যয়বহুল ও আধুনিক একটি চালকবিহীন বিমান বা ড্রোন বিধ্বস্ত হয়েছে। গত ৯ এপ্রিল ‘এমকিউ-৪সি ট্রাইটন’ মডেলের এই ড্রোনটি দুর্ঘটনার কবলে পড়ে বলে মার্কিন নৌবাহিনীর সেফটি কমান্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে ড্রোনটি বিধ্বস্ত হওয়ার সঠিক স্থানটি প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট রাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, ড্রোনটি ইতালির সিগোনেলা নৌঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। হরমুজ প্রণালির ওপর দিয়ে ওড়ার সময় হঠাৎ করেই এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তথ্যমতে, ড্রোনটি ৫০ হাজার ফুট উচ্চতায় অবস্থানকালে হঠাৎ দ্রুত নিচে নামতে শুরু করে এবং ৯ হাজার ফুট উচ্চতায় পৌঁছানোর পর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে ড্রোনটি থেকে একাধিক জরুরি সংকেত পাঠানো হয়েছিল, যা প্রযুক্তিগত ত্রুটি বা নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত দেয়। মার্কিন নৌবাহিনী ড্রোন বিধ্বস্তের বিষয়টি স্বীকার করলেও দুর্ঘটনার সঠিক কারণ এখনো উদঘাটন করতে পারেনি। অত্যন্ত আধুনিক এই নজরদারি ড্রোনটি হারানোকে মার্কিন বাহিনীর জন্য একটি বড় প্রযুক্তিগত ও আর্থিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 























