ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

গণভোটের দাবিতে দেশব্যাপী গণআন্দোলনের হুঁশিয়ারি মামুনুল হকের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, গণভোট বর্তমানে একটি জাতীয় দাবিতে পরিণত হয়েছে। জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এটি একটি অত্যন্ত কার্যকর ও গ্রহণযোগ্য পদ্ধতি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোট নিয়ে সরকার যাতে কোনো ধরনের টালবাহানা বা প্রহসনের আশ্রয় নিতে না পারে, সেজন্য দেশের সর্বস্তরের মানুষকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ চত্বরে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর এই সভার আয়োজন করে। মামুনুল হক উল্লেখ করেন, শুরু থেকেই তাঁর দল গণভোটের পক্ষে নীতিগত অবস্থান নিয়েছে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন মহাসমাবেশ সফল করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

গণভোটের দাবিতে দেশব্যাপী গণআন্দোলনের হুঁশিয়ারি মামুনুল হকের

আপডেট সময় : ০৫:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬