ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান সংঘাত বন্ধে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এই শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে একটি ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নিতে পারেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যস্থতাকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে সরাসরি যোগাযোগের পরিবেশ তৈরির চেষ্টা করছেন। এই আলোচনায় মার্কো রুবিও উপস্থিত থেকে শান্তি প্রক্রিয়ার রূপরেখা চূড়ান্ত করতে পারেন। এর আগে ওয়াশিংটনে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যা কয়েক দশকের মধ্যে প্রথম।
লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি ভবিষ্যতে দীর্ঘমেয়াদী শান্তি ও আলোচনার পথ প্রশস্ত করবে। যদিও ফোনালাপের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে কূটনৈতিক মহলে এ নিয়ে ব্যাপক জল্পনা চলছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























