ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইউক্রেনে রাশিয়ার নজিরবিহীন ড্রোন হামলা: ২৪ ঘণ্টায় নিহত ১৪

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ইউক্রেনজুড়ে গত ২৪ ঘণ্টায় ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, মস্কো এই সময়ের মধ্যে অন্তত ৬৫৯টি ড্রোন এবং ৪৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ব্যাপক আক্রমণে অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই রাতের হামলায় নিহত হন।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া ড্রোনগুলোর মধ্যে ৬৩৬টি এবং ৩১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। দীর্ঘ চার বছর ধরে চলা এই যুদ্ধে প্রায় প্রতি রাতেই এমন বড় আকারের ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। এর জবাবে কিয়েভও নিয়মিত রাশিয়ার অভ্যন্তরে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে।

এদিকে রুশ কর্মকর্তাদের দাবি, ইউক্রেনের সাম্প্রতিক হামলায় রাশিয়ার ভেতরে দুই শিশু নিহত হয়েছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি এই হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

ইউক্রেনে রাশিয়ার নজিরবিহীন ড্রোন হামলা: ২৪ ঘণ্টায় নিহত ১৪

আপডেট সময় : ০৪:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬