হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল পুনরায় শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বুধবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে বেইজিংয়ের এই অবস্থানের কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ফোনালাপে ওয়াং ই গুরুত্বারোপ করেন যে, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টি যেমন সম্মানজনক ও সুরক্ষিত থাকা প্রয়োজন, তেমনি এই আন্তর্জাতিক জলপথে নৌ-চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাও সমান জরুরি। তিনি উল্লেখ করেন, এই গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত রাখার বিষয়ে গোটা আন্তর্জাতিক মহলের সর্বসম্মত স্বার্থ জড়িয়ে আছে।
এ সময় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুদ্ধবিরতি বজায় রাখা এবং পুনরায় কূটনৈতিক আলোচনা শুরু করার প্রতি বেইজিংয়ের জোরালো সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
রিপোর্টারের নাম 





















