ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ব্রুনাই ও দক্ষিণ কোরিয়া থেকে তেল কিনছে অস্ট্রেলিয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যে নিজেদের মজুত বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ব্রুনাই ও দক্ষিণ কোরিয়া থেকে অতিরিক্ত ১০ কোটি লিটার ডিজেল সংগ্রহের ঘোষণা দিয়েছেন। মালয়েশিয়া সফরকালে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী অ্যালবানিজ জানান, সংগৃহীত এই জ্বালানি দুটি পৃথক চালানে অস্ট্রেলিয়ায় পৌঁছাবে। এর মধ্যে একটি চালান আসবে ব্রুনাই থেকে এবং অন্যটি আসবে দক্ষিণ কোরিয়া থেকে। সম্প্রতি ব্রুনাই সফর শেষ করে মালয়েশিয়ায় পৌঁছান তিনি।

বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সরকার মনে করছে, এই বিপুল পরিমাণ ডিজেল আমদানির ফলে দেশটির অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে এবং সম্ভাব্য সংকট মোকাবিলা করা সহজ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বিধ্বস্ত

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ব্রুনাই ও দক্ষিণ কোরিয়া থেকে তেল কিনছে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৪:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬