ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

রায়গঞ্জে মায়ের বকা খেয়ে মাদরাসাছাত্রীর আত্মহত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে পড়াশোনা নিয়ে মায়ের বকাঝকা সইতে না পেরে ফাহিমা খাতুন (১৭) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনারাম গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফাহিমা স্থানীয় চান্দাইকোনা দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী এবং ওমর ফারুকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনা নিয়ে ঝগড়ার পর ফাহিমা নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় নিজ ঘরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, জমি নিয়ে বিরোধের সন্দেহ

রায়গঞ্জে মায়ের বকা খেয়ে মাদরাসাছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৩:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬