যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ বা সুপার ট্যাংকার। ‘আরএইচএন’ নামের এই ভিএলসিসি (ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার) জাহাজটি প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম। আন্তর্জাতিক সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলার ও এলএসইজি-র তথ্যের বরাতে এই খবর নিশ্চিত করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে জাহাজটি সফলভাবে ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছিল যে, তাদের কঠোর নজরদারির কারণে কোনো জাহাজই এই অবরোধ ভাঙতে পারেনি এবং তারা অন্তত ১০টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে। তবে ইরানের এই ট্যাংকারটির সফল চলাচল আমেরিকার সেই দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
রিপোর্টারের নাম 





















