‘জুলাই সনদ’ সংস্কার ও তা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল ঢাকা মহানগরে, ২৫ এপ্রিল বিভাগীয় শহরগুলোতে এবং ২ মে জেলা শহরগুলোতে গণমিছিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গণমিছিলের পাশাপাশি ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে সেমিনার আয়োজন করা হবে। এছাড়া আন্দোলনের পরবর্তী ধাপে বিভাগীয় পর্যায়ে সমাবেশ এবং রাজধানী ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে জোটের। এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে জোটের শীর্ষ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বর্তমান পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
রিপোর্টারের নাম 
























