ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইসরায়েলের সঙ্গে আলোচনার বিষয়ে কিছুই জানে না লেবানন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছে বৈরুত। লেবানন সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আসন্ন বৈঠক বা আলোচনার বিষয়ে তারা অবগত নয়। এমনকি সরকারি কোনো মাধ্যম থেকেও এ ধরনের কোনো বার্তা তাদের কাছে পৌঁছায়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় জানান, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর উদ্যোগ হিসেবে ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, দীর্ঘ ৩৪ বছর পর দুই দেশের নেতাদের মধ্যে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। তবে লেবানন সরকারের এমন মন্তব্য ট্রাম্পের সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় কাজ শুরু

ইসরায়েলের সঙ্গে আলোচনার বিষয়ে কিছুই জানে না লেবানন

আপডেট সময় : ০২:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬