ইরানি বন্দরগুলো থেকে বের হওয়ার চেষ্টাকালে গত ৪৮ ঘণ্টায় ১০টি জাহাজকে ফিরিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, সোমবার থেকে শুরু হওয়া এই নৌঅবরোধ কঠোরভাবে কার্যকর করা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো জাহাজ এই বেষ্টনী অতিক্রম করতে সক্ষম হয়নি।
সেন্টকমের তথ্যমতে, মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের সহায়তায় সর্বশেষ দশম জাহাজটিকে পুনরায় ইরানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে মার্কিন বাহিনীর এই দাবির সঙ্গে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্যে কিছুটা ভিন্নতা পাওয়া গেছে। তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কেপলার’ জানিয়েছে, ওয়াশিংটনের অবরোধ সত্ত্বেও অন্তত তিনটি ইরানি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পরবর্তীতে শান্তি আলোচনা ফলপ্রসূ না হওয়ায় গত রোববার থেকে ইরানের বন্দরগুলোতে এই কঠোর নৌঅবরোধের ঘোষণা দেয় ওয়াশিংটন।
রিপোর্টারের নাম 





















