ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইরান ও লেবাননে যুদ্ধের পরিধি বাড়ানোর অনুমোদন দিল ইসরায়েল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়িয়ে লেবানন ও ইরানে নতুন করে যুদ্ধের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির সম্প্রতি এই সামরিক অভিযানের সবুজ সংকেত দিয়েছেন বলে আইডিএফ মুখপাত্র এফি দেফ্রিন নিশ্চিত করেছেন। এই অনুমোদনের ফলে ওই অঞ্চলে সংঘাত আরও দীর্ঘস্থায়ী ও ভয়াবহ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননের লিতানি নদীর তীর পর্যন্ত পুরো এলাকাকে হিজবুল্লাহর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা ‘মৃত্যুপুরি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ধ্বংস করতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। আইডিএফের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত লেবাননে তাদের অভিযানে হিজবুল্লাহর ১ হাজার ৭০০-এর বেশি সদস্য নিহত হয়েছে।

ইসরায়েলি মুখপাত্র আরও জানান, হিজবুল্লাহ যোদ্ধাদের নির্মূল করতে এই অভিযান অব্যাহত থাকবে এবং তারা যেখানেই অবস্থান করুক না কেন, তাদের খুঁজে বের করা হবে। একই সাথে ইরানের বিরুদ্ধেও সামরিক পদক্ষেপের পরিকল্পনা রাখা হয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে সংকটে ফেলতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় কাজ শুরু

ইরান ও লেবাননে যুদ্ধের পরিধি বাড়ানোর অনুমোদন দিল ইসরায়েল

আপডেট সময় : ০১:০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬