বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল সংকুচিত করছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন বেশ কিছু বিমান সংস্থা। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার মতো গন্তব্যগুলোতে অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে অনেক পর্যটক বিদেশের মাটিতে আটকা পড়েছেন এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সামনে মে মাসে চীনের ব্যস্ততম ভ্রমণ মৌসুম ‘শ্রমিক দিবস’-এর ছুটি শুরু হওয়ার কথা থাকলেও, তার আগেই এই ফ্লাইট বাতিলের খবর পর্যটকদের হতাশ করেছে। যদিও বিমান সংস্থাগুলো সরাসরি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে অভ্যন্তরীণ নীতিগত সমন্বয়ের কারণ দেখিয়ে তারা ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 






















