ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাবুগঞ্জে জ্বালানি তেল ও ভোজ্যতেল মজুতের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে জ্বালানি তেল, এলপিজি গ্যাস সিলিন্ডার এবং ভোজ্যতেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে দেহেরগতি ও রহমতপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়ায় ২৩০০ লিটার জ্বালানি তেল মজুতের দায়ে মো. মনির সরদারকে ১০ হাজার টাকা, ওই এলাকার নতুনহাটে এস এ কর্পোরেশনে অবৈধ এলপিজি সিলিন্ডার মজুতের দায়ে মো. আসিফ ইকবালকে ৫০ হাজার টাকা এবং রহমতপুরে এস এম ট্রেডার্সে ৩ হাজার লিটার ভোজ্যতেল মজুতের দায়ে এস এম মাহবুব আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এনএসআই সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, অবৈধ মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক সূচনা : তিন দেশের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

বাবুগঞ্জে জ্বালানি তেল ও ভোজ্যতেল মজুতের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৫৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬