ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) তাদের মোট কর্মীর ১০ শতাংশ অর্থাৎ ২১ হাজার ৫০০ জন কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। এত বড় আকারের কর্মী ছাঁটাই বিবিসি-তে শেষবার দেখা গিয়েছিল ২০১১ সালে। এরপর ২০২৫ সাল পর্যন্ত এমন সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেনি।
গতকাল বুধবার লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত একটি বিশেষ সভায় এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৮ মে বিবিসির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ব্রিটিশ ব্যবসায়ী এবং ইএমইএ বিজনেস গ্রুপের কর্ণধার ম্যাথিউ জন ব্রিটিন, যিনি ম্যাট ব্রিটিন নামে পরিচিত। তার দায়িত্ব গ্রহণের এক মাস আগেই এই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হলো।
বিবিসিতে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের আভাস পাওয়া গিয়েছিল ফেব্রুয়ারি মাস থেকেই। ওই মাসে বিবিসি কর্তৃপক্ষ ঘোষণা করেছিল যে, কোম্পানি তার বাজেট থেকে ৬০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিবিসির তৎকালীন মহাপরিচালক টিম ডেভি জানিয়েছিলেন, এই অর্থ সাশ্রয়ের জন্য ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























