ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

দেবিদ্বারে কাভারভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও তার ছয় বছর বয়সী শিশু সন্তান। বুধবার বিকেলে দেবিদ্বার পৌর এলাকার বারেরা নামক স্থানে একটি দ্রুতগামী কাভারভ্যান যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রৌশনারা বেগম (৩২) ও তার ছেলে ইয়ামিন নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা মুরাদনগর উপজেলার বাসিন্দা। তারা কুমিল্লায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় রৌশনারার বাবা-মাও গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে এবং ঘাতক যানটির বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

দেবিদ্বারে কাভারভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬