ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ইবি শিক্ষিকা রুনা হত্যা: বিচার দাবিতে উত্তাল ক্যাম্পাস, প্রশাসনিক ভবনে তালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিচার নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং চার দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা, নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও একজনের কর্মসংস্থান প্রদান, নির্মাণাধীন নারী শিক্ষার্থীদের হলের নাম রুনার নামে নামকরণ এবং বিভাগে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে আগের অপরাধগুলোর বিচার না হওয়ায় অপরাধীরা এমন জঘন্য কাজ করার সাহস পাচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, রুনা হত্যাকাণ্ডের বিচারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে অভিযুক্তদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া নিহতের স্বামীর কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

ইবি শিক্ষিকা রুনা হত্যা: বিচার দাবিতে উত্তাল ক্যাম্পাস, প্রশাসনিক ভবনে তালা

আপডেট সময় : ০৫:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬