ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী

কুড়িগ্রামের রৌমারীতে অন্যের জমি থেকে করলা চুরির অভিযোগে ছালেহা বেগম নামে এক গৃহবধূকে গাছে বেঁধে অমানবিক নির্যাতনের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ফরহাদ হোসেন নামে এক কৃষকের ক্ষেত থেকে করলা তোলার সময় ছালেহা বেগমকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। বিষয়টি তার পরিবারকে জানানো হলে তার স্বামী বদিয়া মিয়া ঘটনাস্থলে এসে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। জানা গেছে, অভিযুক্ত দম্পতির নামে এলাকায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জানান, চুরির ঘটনার পর স্বামী নিজেই স্ত্রীকে পিটিয়ে বাড়ি নিয়ে গেছেন। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনার বিস্তারিত খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

কুড়িগ্রামে করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী

আপডেট সময় : ০৩:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬