‘মাদকমুক্ত সমাজ চাই, খেলাধুলার বিকল্প নাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে পিলজংগ ইউনিয়ন ক্রিকেট লীগের সপ্তম আসরের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ফাইনালে আবিদ জিহান টেন স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পিলজংগ স্টার।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের বিশিষ্ট শিক্ষানুরাগী ও ওলামা দল নেতা মাওলানা মানফুজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করে খেলার মাঠে ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। তিনি বাগেরহাট জেলাকে একটি আদর্শ মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টে অনবদ্য পারফরম্যান্সের জন্য উজ্জ্বল দে ম্যান অফ দ্য ম্যাচ এবং মো. হাসান সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার লাভ করেন। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।
রিপোর্টারের নাম 























