ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ দিয়ে তাড়া, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণ কাজের মান নিয়ে আপত্তি জানানোয় এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ দিয়ে তাড়া ও মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ঠিকাদারের ব্যবস্থাপক ফোরকানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বাদী হয়ে নবীনগর থানায় এই মামলা করেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগরের মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে একটি রাস্তা নির্মাণের কাজ করছে বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। সোমবার এলজিইডির একটি প্রতিনিধিদল কাজ তদারকি করতে গেলে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। এ সময় প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন ও তার লোকজনের বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে প্রতিনিধিদলের সামনেই প্রকৌশলীকে মারধর করা হয় এবং ঠিকাদার হাতে বাঁশ নিয়ে তাকে ধাওয়া করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, মামলার প্রধান অভিযুক্ত ঠিকাদারসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে তারকাদের স্বপ্নভঙ্গ: বেঞ্চেই কাটলো অনেকের টুর্নামেন্ট

নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ দিয়ে তাড়া, গ্রেপ্তার ১

আপডেট সময় : ১১:৪৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬