ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজধানীতে ঢাবির ‘ক্ষণিকা’ বাস দুর্ঘটনা, আহত অন্তত ৮ শিক্ষার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার সকালে এফডিসি মোড় সংলগ্ন মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত আটজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বাসটি আগে থেকেই যান্ত্রিক ত্রুটিপূর্ণ ছিল। উড়ালসড়ক থেকে নামার সময় হঠাৎ বাসটির একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে থাকা একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসের ভেতরে থাকা শিক্ষার্থীরা গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফিটনেসবিহীন বাস চলাচলের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: প্রধানমন্ত্রী

রাজধানীতে ঢাবির ‘ক্ষণিকা’ বাস দুর্ঘটনা, আহত অন্তত ৮ শিক্ষার্থী

আপডেট সময় : ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬