ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পটিয়ায় গরু চুরির হিড়িক: আইনশৃঙ্খলা সভার রাতেই ৩টি গরু চুরি

চট্টগ্রামের পটিয়ায় গরু চোরচক্রের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। মাত্র একদিনের ব্যবধানে উপজেলার দুটি পৃথক স্থান থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর বিষয় হলো, সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গরু চুরি রোধে কঠোর নজরদারির দাবি জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই জঙ্গলখাইন ইউনিয়নে এক কৃষকের ৩টি গরু লুট করে নিয়ে যায় চোরেরা। এর আগে রোববার রাতেও পৌর এলাকা থেকে আরও ৩টি গরু চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে, সংঘবদ্ধ চোরচক্রটি রাতের অন্ধকারে গোয়ালঘরের তালা কেটে বা বাড়ির সদস্যদের আটকে রেখে গবাদিপশু লুট করছে। এ নিয়ে স্থানীয় খামারি ও কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। যদিও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে চুরির এমন ধারাবাহিকতায় হতাশ স্থানীয় জনপ্রতিনিধিরা। পুলিশ জানিয়েছে, চোরচক্রটিকে শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে বর্ণিল আয়োজনে বর্ষবরণ: সংস্কৃতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয়

পটিয়ায় গরু চুরির হিড়িক: আইনশৃঙ্খলা সভার রাতেই ৩টি গরু চুরি

আপডেট সময় : ১১:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬