ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

‘বিএনপিতেই সবচেয়ে বেশি বীর মুক্তিযোদ্ধা রয়েছেন’: জ্বালানি মন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিএনপি বীর মুক্তিযোদ্ধাদের দল এবং বর্তমানে দেশে যত বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন, তাদের বড় একটি অংশই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামে ফুলজোড় নদীর ওপর একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ২৯০ মিটার দীর্ঘ এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করে তারা অতীতেও সফল হয়নি। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

‘বিএনপিতেই সবচেয়ে বেশি বীর মুক্তিযোদ্ধা রয়েছেন’: জ্বালানি মন্ত্রী

আপডেট সময় : ১০:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬