ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে ইউসুফ ও জাবেদ

পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৩ সদস্যের এই কমিটিতে দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মাওলানা আসাদুজ্জামান ইউসুফ সভাপতি এবং দৈনিক দিন প্রতিদিনের উপজেলা প্রতিনিধি এস এম ইলিয়াস জাবেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার রাতে ফোরামের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়। নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. আবুল হাসনাত রিমন (দৈনিক ঘোষণা), সহ-সভাপতি খাইরুল আমিন তালুকদার (দৈনিক আলোকিত বরিশাল), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আল আতিক (দৈনিক আমার দেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন মানিক (দৈনিক বরিশাল সমাচার), দপ্তর সম্পাদক মো. নুরুল আমিন (দৈনিক গণকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ আরাফাত (দৈনিক আলোকিত সকাল) এবং অর্থ সম্পাদক ফখরুল আলম (দৈনিক মাতৃছায়া) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জেড এম কাওছার (দৈনিক আইন বার্তা), মো. ফোরকান তালুকদার (দৈনিক দখিনের কাগজ), এস এম আলমগীর হোসেন (দৈনিক আমাদের কণ্ঠ) এবং মো. মাহতাব হোসেন হাওলাদার (ধ্রুববাণী)।

নবনির্বাচিত সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ় করা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ সাংবাদিকদের অধিকার রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং কলাপাড়ার ইতিবাচক উন্নয়ন বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন কমিটির নেতৃবৃন্দ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে ইউসুফ ও জাবেদ

আপডেট সময় : ০৬:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬