কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন, ‘কৃষক কার্ড’ কৃষি খাতকে আরও শক্তিশালী করবে এবং আগামীর কৃষি হবে সম্মানের পেশা। মঙ্গলবার পহেলা বৈশাখের দিনে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সদর উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, দেশের প্রায় সত্তর ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকদের ভাগ্য পরিবর্তন হলেই দেশ ও দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী টাঙ্গাইলে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেন, যার মাধ্যমে কৃষকরা প্রণোদনার অর্থ পাবেন।
রিপোর্টারের নাম 





















