প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষকদের সচ্ছলতা ও সুখ দেশের সামগ্রিক সমৃদ্ধির জন্য অপরিহার্য। তিনি ঘোষণা করেছেন যে, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে প্রায় ২ কোটি ৭৫ লক্ষ ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে।
মঙ্গলবার (পহেলা বৈশাখ) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে সদর উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হয়েছে এবং কোল্ডস্টোরেজ নির্মাণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছেন, যা সরকারের জন্য একটি ইতিবাচক দিক।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, পহেলা বৈশাখ কেবল একটি সামাজিক উৎসবই নয়, এটি কৃষকদের সাথেও গভীরভাবে সম্পর্কিত। তাই এই বিশেষ দিনে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়নের লক্ষ্যেই কাজ করছে। এই লক্ষ্য অর্জনে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলের এই আয়োজন থেকে সারা দেশের ২০ হাজারেরও বেশি কৃষকের মাঝে কার্ড বিতরণ শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 





















