ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই ট্রাক খাদে: ৭ দিনমজুর নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে সাতজন যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের উল্টো পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী ওই ট্রাকে ১৩ জন যাত্রী ছিলেন, যারা সবাই পেশায় দিনমজুর। ট্রাকটি উল্টে গেলে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান এবং আরও ছয়জন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। আহত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করেছে, যাদের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর এলাকায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক: সতর্কবার্তা চীনের

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই ট্রাক খাদে: ৭ দিনমজুর নিহত

আপডেট সময় : ১০:৪৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬