ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সন্তোষ প্রকাশ ইসলামী ছাত্র আন্দোলনের

বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি মনে করে, শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে এবং তাদের শিক্ষাজীবনের সুরক্ষা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের এই বাস্তবমুখী পদক্ষেপ প্রশংসনীয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এক পর্যালোচনা সভায় বলেন, পরীক্ষার কেন্দ্র পরিবর্তন, বিতর্কিত প্রশ্নের পূর্ণ নম্বর প্রদান এবং ক্ষতিগ্রস্তদের বিশেষ সুবিধার আওতায় আনার সিদ্ধান্তগুলো শিক্ষার্থীদের উদ্বেগ লাঘবে সহায়ক হয়েছে। তবে ভবিষ্যতে শিক্ষা প্রশাসনে আরও সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি, যাতে দুর্যোগকালীন মুহূর্তে শিক্ষার্থী ও অভিভাবকদের অপ্রয়োজনীয় ভোগান্তি পোহাতে না হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে নতুন চমক ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সন্তোষ প্রকাশ ইসলামী ছাত্র আন্দোলনের

আপডেট সময় : ১১:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬