ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় তোপের মুখে প্রধান শিক্ষক

নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে ঘোষিত সরকারি শোক পালনের নির্দেশ থাকলেও, বুধবার দুপুর পর্যন্ত বিদ্যালয়টিতে পতাকা পূর্ণদণ্ডে উত্তোলন করে রাখা হয়েছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও সকাল থেকে পতাকা অর্ধনমিত ছিল না। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন জানান, বিষয়টি জানার পরপরই প্রধান শিক্ষককে নির্দেশনা দিলে দুপুরে পতাকা অর্ধনমিত করা হয়। এ বিষয়ে প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শুরুতে দাবি করেছিলেন সরকারি নির্দেশনার ব্যত্যয় ঘটেনি, তবে পরবর্তীতে অসাবধানতাবশত ভুল হওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে নতুন চমক ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল

জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় তোপের মুখে প্রধান শিক্ষক

আপডেট সময় : ১১:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬