ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটে অর্ধশত গাড়ির বহর নিয়ে শোডাউন, ছাত্রদল নেতা বহিষ্কৃত

সারাদেশে যখন তীব্র জ্বালানি সংকট ও সাশ্রয় নীতি চলছে, ঠিক তখন নাটোরের গুরুদাসপুরে অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে বিশাল শোডাউন দিয়ে পদ হারিয়েছেন এক ছাত্রদল নেতা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গির আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, গত রোববার উপজেলা চেয়ারম্যান পদে নিজের অবস্থান জানান দিতে মাসুদ রানা প্রায় ৫০টি হাইয়েস ও প্রাইভেট কার নিয়ে এক বিশাল শোডাউন করেন। গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া এই বহরে প্রায় ৪০০ নেতাকর্মী অংশ নেন। বিলাসবহুল এই শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। স্থানীয়দের দাবি, প্রতিটি গাড়ির ভাড়া ও সমর্থকদের আপ্যায়নে কয়েক লাখ টাকা ব্যয় করা হয়েছে, যা একজন ছাত্রনেতার আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ।

এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন জানান, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মাসুদ রানাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে, অভিযুক্ত নেতা মাসুদ রানা দাবি করেছেন যে গাড়িগুলো এলপিজি ও সিএনজি চালিত ছিল, তবে দলীয় সিদ্ধান্তের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সচেতন নাগরিক সমাজ এই ঘটনাকে চরম কাণ্ডজ্ঞানহীনতা হিসেবে অভিহিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

জ্বালানি সংকটে অর্ধশত গাড়ির বহর নিয়ে শোডাউন, ছাত্রদল নেতা বহিষ্কৃত

আপডেট সময় : ০৩:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬