ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

আলোচনা ব্যর্থ হওয়ায় ইরানে হামলার সম্ভাবনা, অবরোধের নির্দেশ ট্রাম্পের

পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পুনরায় বিমান হামলা শুরু করার বিষয়টি বিবেচনা করছেন। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প বিমান হামলার পাশাপাশি হরমুজ প্রণালিতে অবরোধের মতো আরও কিছু পদক্ষেপের কথা বিবেচনা করছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, সব বিকল্পই খোলা আছে। তিনি বলেন, ইরানের টোল বন্ধের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তিনি বিচক্ষণতার সঙ্গে অন্য সব বিকল্প বিবেচনায় রেখেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী কী পদক্ষেপ নেবেন, এ বিষয়ে কেউ যদি ওয়াল স্ট্রিট জার্নালকে কিছু বলে থাকেন, তা সম্পূর্ণই অনুমাননির্ভর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার: বাড়ছে জালিয়াতি ও সাইবার অপরাধের ঝুঁকি

আলোচনা ব্যর্থ হওয়ায় ইরানে হামলার সম্ভাবনা, অবরোধের নির্দেশ ট্রাম্পের

আপডেট সময় : ০১:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬