ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি অভিযান অব্যাহত থাকবে: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’-এর ভেতরেও এই অভিযান চলবে। সীমান্তসংলগ্ন এলাকায় একটি সংক্ষিপ্ত সফর শেষে তিনি এই ঘোষণা দেন বলে মিডল ইস্ট আই জানিয়েছে।

ইসরাইলে ফিরে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, তিনি সেনাবাহিনীর কাছ থেকে চলমান অভিযানের সর্বশেষ ব্রিফিং নিয়েছেন। তবে তিনি সামরিক কৌশলে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের চাপ এবং সম্ভাব্য আলোচনার প্রস্তুতির কারণে রাজধানী বৈরুতের আশপাশে ইসরাইলি হামলা কিছুটা কমেছে। তবে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বিনত জবেইল অঞ্চলে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একটি অ্যাম্বুলেন্সে হামলায় একজন প্যারামেডিক নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন। ইসরাইল জানিয়েছে, তারা লেবানন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে, তবে হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধবিরতির আলোচনা করছে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফুটবল: ফ্রান্সকে থামানোর সামর্থ্য কেবল আর্জেন্টিনারই, বলছেন গ্যারি নেভিল

দক্ষিণ লেবাননে ইসরাইলি অভিযান অব্যাহত থাকবে: নেতানিয়াহু

আপডেট সময় : ০১:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬