ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরাইলি বিমান হামলা, যুদ্ধ অব্যাহত

ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে। আলজাজিরা আরবি’র প্রতিবেদন অনুযায়ী, নাবাতিয়েহ শহর ও মাইফাদাউন এলাকায় নতুন করে এই হামলা চালানো হয়।

হামলার ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তাৎক্ষণিক বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি জানিয়েছেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে, এমনকি তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’-এর ভেতরেও তা চলবে। সীমান্তসংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সফর শেষে তিনি এই মন্তব্য করেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের চাপ এবং সম্ভাব্য আলোচনার প্রস্তুতির কারণে রাজধানী বৈরুতের আশপাশের হামলা কিছুটা কমলেও, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বিনত জবেইল অঞ্চলে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হচ্ছেন রোমান গফম্যান

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরাইলি বিমান হামলা, যুদ্ধ অব্যাহত

আপডেট সময় : ০১:৩৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬