ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

প্রশান্ত মহাসাগরে মাদকবিরোধী অভিযানে ৫ সন্দেহভাজন ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত

পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন মাদকবিরোধী অভিযানে সন্দেহভাজন মাদক পাচারকারীদের ওপর চালানো হামলায় পাঁচজন নিহত হয়েছেন এবং একজন জীবিত আছেন। মার্কিন সামরিক বাহিনী রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। ১১ এপ্রিল দুটি নৌযানের ওপর এই হামলা চালানো হয়। ইউএস সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামলার আকাশ থেকে ধারণ করা ভিডিও প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, প্রথম হামলায় দুজন পুরুষ ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত হন এবং একজন বেঁচে যান। দ্বিতীয় হামলায় আরও তিনজন পুরুষ ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত হন। তবে মাদক পাচারের অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এই বিতর্কিত অভিযানে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা অন্তত ১৬৮ জনে পৌঁছেছে বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে দুই পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪; আটক ১

প্রশান্ত মহাসাগরে মাদকবিরোধী অভিযানে ৫ সন্দেহভাজন ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত

আপডেট সময় : ০১:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬