ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বুনো হাতির আক্রমণে যুবকের মৃত্যু, সরকারি সহায়তার আশ্বাস

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের চাকুয়াপাড়ায় সন্ধ্যার পর ঘর থেকে বেরিয়ে বুনো হাতির আক্রমণের শিকার হয়ে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার (৫০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের চিৎমরম বড়পাড়ার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায়।

চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, নিহত যুবক ঘটনাস্থলেই বুনো হাতির শুঁড়ের আঘাতে প্রাণ হারান। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন (ডিএফও) এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে জানান, বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছেছে। সরকারি আইন ও প্রক্রিয়া অনুযায়ী নিহত ব্যক্তির পরিবারকে ৩ লাখ টাকা সহায়তা প্রদান করা হবে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাকের (ওসি) জানিয়েছেন, ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন: বিশ্বনেতাদের জরুরি হস্তক্ষেপ চাইলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস

বুনো হাতির আক্রমণে যুবকের মৃত্যু, সরকারি সহায়তার আশ্বাস

আপডেট সময় : ০১:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬