ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখে নাশকতার আশঙ্কা নেই, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক আহসান হাবীব পলাশ জানিয়েছেন, আসন্ন পহেলা বৈশাখ উদযাপনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং নাশকতার কোনো আশঙ্কাও নেই। তিনি আশ্বাস দিয়েছেন যে, দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, পহেলা বৈশাখ ঘিরে অপপ্রচার বা ভুল তথ্য রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবস্থলে নিরাপত্তা জোরদার করতে সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, পাশাপাশি স্পেশাল কমান্ডো ফোর্সও প্রস্তুত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

পহেলা বৈশাখে নাশকতার আশঙ্কা নেই, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব

আপডেট সময় : ০১:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬