ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

১৫ জেলায় তাপদাহ অব্যাহত, তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

গত ২৪ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি এবং আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসেও শুধুমাত্র সিলেটের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের ১৫ জেলায় আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে এবং তাপমাত্রা ক্রমেই বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে।

রোববার বিকাল ৪ টার দিকে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী কয়েকদিনের মধ্যে বড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে তাপমাত্রা আরও বেড়ে বয়ে চলা তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তিনি জানান, আজ রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

উল্লেখ্য, গত ২ এপ্রিল দেশের ১৭ জেলায় এবং পরদিন ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে গিয়েছিল। এর পর থেকে বৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ কিছুটা কমে আসে। গত ৫ এপ্রিল থেকে গতকাল শনিবার পর্যন্ত দেশের কোথাও আর তাপপ্রবাহ দেখা যায়নি। হঠাৎ করে বৃষ্টিপাত কমে গিয়ে অস্বাভাবিক হারে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গতকাল শনিবারের তুলনায় আজ রাজধানীতে তাপমাত্রা বেড়েছে ১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গত বৃহস্পতিবারের তুলনায় বেড়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রাও বেড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

১৫ জেলায় তাপদাহ অব্যাহত, তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

আপডেট সময় : ০৬:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬