ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী আরও দুটি জাহাজ নোঙর

চট্টগ্রাম বন্দরে দুটি জ্বালানিবাহী জাহাজ, সেন্ট্রাল স্টার এবং এমইআই, নোঙর করেছে। আজ (১২ এপ্রিল) দুপুর ১২টা থেকে জাহাজ দুটিতে থাকা পণ্য খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, মালয়েশিয়া থেকে আসা ‘সেন্ট্রাল স্টার’ জাহাজটি ডলফিন জেটি ডিওজি/০৫ বার্থে অবস্থান করে মগাস (পেট্রোল) খালাস করছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে আসা ‘এমেই’ জাহাজটি এফএসআরইউ টার্মিনালে এলএনজি খালাস কার্যক্রম চালাচ্ছে। আশা করা হচ্ছে, আজকের মধ্যেই এই দুটি জাহাজের খালাস কার্যক্রম শেষ হবে। প্রাইড এজেন্সির মাধ্যমে জাহাজগুলো বন্দরে এসেছে বলে মেরিন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, ভারত, অস্ট্রেলিয়া ও অ্যাঙ্গোলা থেকে আসা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও এলএনজি বহনকারী আরও কয়েকটি জ্বালানিবাহী জাহাজ বন্দরে আসার অপেক্ষায় রয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো পৌঁছাবে। বর্তমানে ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস কারেজ’ ও ‘ডিএল লিলি’ নামের দুটি জাহাজ যথাক্রমে ব্রাভো ও চার্লি পয়েন্টে অবস্থান করছে এবং তাদের খালাস কার্যক্রমও চলছে। যুক্তরাষ্ট্র থেকে ‘কংটং’ নামের আরও একটি এলএনজি পরিবাহী জাহাজ আজই বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীর বন্যায় বিপর্যস্ত এতিম কায়সারের তিনদিন পর জুটলো একবেলা খাবার

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী আরও দুটি জাহাজ নোঙর

আপডেট সময় : ০৪:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬